দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ের জন্য অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি তেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সিসিইএ’র ২৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন।
প্রস্তাব অনুযায়ী, প্রচলিত সরকারি পর্যায়ে সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার মাধ্যমে ৬ লাখ ৯৫ হাজার টন গ্যাস ওয়েল ও জেট ফুয়েল আমদানি করা হবে।
প্রস্তাবে বলা হয়, অতিরিক্ত এ জ্বালানি আমদানির পরিমাণ ২০২৬ সালের মূল বরাদ্দের তুলনায় ১০ শতাংশ বেশি।
পরিবহন, শিল্প ও বিমান চলাচল খাতে জ্বালানির বাড়তি চাহিদা পূরণ এবং বছরের শেষ চার মাসে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে এ অতিরিক্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
/অ